ইথেরিয়াল স্কুলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। মহান এই দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মহিমান্বিত এই দিবসটি আনন্দমুখর ও শিক্ষণীয় পরিবেশে উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হয়।